সাভারে বনগাঁও ইউনিয়নে ট্রাকটরের ফালের চাপে শিশুর মৃত্যু

সাভারে বনগাঁও ইউনিয়নে ট্রাকটরের ফালের চাপে শিশুর মৃত্যু
ছবিঃ মোঃ ইমরান মোল্লা

দৈনিক বিজয় নিউজ সাভার প্রতিনিধিঃ

ঢাকা জেলার সাভার বনগাঁও ইউনিয়নে সাধাপুর কাজীপাড়া ৩১|০৫|২০২৪ ইংরেজী রোজ শুক্রবার দুপুর ২:৩০ ঘটিকার সময়ে মো: নুরুল ইসলামের ছেলে মো: সোফু বয়স(৪৫) নিজের গাড়িতে অজয় দাশ নামে ৮ বছরের শিশুর মৃত্যু হয়। গান্ধারিয়া থেকে কাজীপাড়া এসে জমি কিনে বাড়ি তৈরি করেন সোফুর পিতা মো: নুরুল ইসলাম ।দীর্ঘদিন ধরে কাজীপাড়া বসবাস করেন মো: সোফু।তাহার কর্ম, জমি চাষের জন্য ক্রয় করেন ১ টি বড় ট্রাকটর গাড়ি। গতকাল ৩১ই মে সাধাপুর ব‍্যোটানিক‍্যাল ইউনানী ওষুধ ফেক্টরীর পশ্চিম পাশে সাবেক আনু মেম্বারের মেয়ের জামাই মো: আবুর ৩০ শতাংশ জমিতে হাল বা জমি চাষ করার সময় ঐ ছোট শিশু অজয় কে সঙ্গে বসিয়ে জমি চাষ করেন ট্রাক টরের মালিক মো: সোফু । শেষ হয়েছে জমি চাষ , বন্ধ রয়েছে গাড়িটি । অবশেষে গাড়ির থেকে নামতে যায় ঐ ৮ বছরের শিশুটি অজয়।শিশুকে না দেখে গাড়িটি টান দিলো ড্রাইভার মো: সোফু।

ট্রাকের পিছনে যে,জমি চাষ করার জন্য বড় বড় লোহার ফাল রয়েছে, গাড়ির কাপুনীতে বা ঝাকোনিতে পা শ্লিপ করে , সেই ফালের মধ্যে ঢুকে যায় ছোট শিশু অজয় । তবু ও দেখলোনা ড্রাইভার সোফু। গাড়িটির টানে পেট কেটে বেড়িয়ে গেলো সমস্থ নারীভুড়ি । অবশেষে অজয় কে মৃত্যুর মুখে দেখে ছুটে গেলো গ্রামবাসী। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় এনাম মেডিকেলে। মেডিকেল থেকে বলে, হবে পুলিশ কেচ, তথ্য যায় থানায়, তদন্তে আসে প্রশাসন। পোষ্ট মোডেমে চলে যায় লাশ । ০১|০৬|২০২৪ ইংরেজী তারিখে অনুমানিক ৫:১০ ঘটিকার সময়ে রোজ শনিবার সাভার মডেল থানা পুলিশ গাড়িতে আসে লাশ, পৌছায় সাধাপুর শিপ মন্দির সংলগ্ন। ভুক্তভোগীদের নিষেদ করেন মামলায় না যাওয়ার জন্য, এলাকার কিছু স্থানীয় লোকজন। সমাধান করে দিবেন তারা। প্রশাসনের নিকটে শু_ দৃষ্টি কামনা করছি, যে অজয় নামের ছোট শিশুর মৃত্যুর কারণ মো: সোফু,তাই আইনের সর্বোচ্চ দিক দিয়ে, আইনের মাধ্যমে বিচার করা হোক ছোট শিশু অজয়ের।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান মোল্লা