মামলা হামলা শিকার কারা নির্যাতিত নেতাকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর ও শুভেচ্ছা বিনিময় এবং সংবর্ধনা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে গাইবান্ধা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি কারা নির্যাতিত যুবনেতা রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলী দুখু এর সঞ্চালনায়, গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ০২জুন রবিবার সকাল ১১টায় সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ফরিদপুরের কৃতি সন্তান জনাব মাহাবুবুল হাসান পিংকু, বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) জনাব নাজমুল আলম নাজু, সহ-সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা আসলাম আলী, সহ-আইন বিষয়ক সম্পাদক গাইবান্ধা জেলার কৃতি সন্তান উদীয়মান আইনজীবী জনাব এ্যাড. জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম লিপন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ সেকেতুর অব অনিক,সহ-সভাপতি মুশফিকুর রহমান রিপন,জামিরুল ইসলাম খন্দকার, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, অ্যাড,খন্দকার আল আমিন,তৌহিদুল আলম জুয়েল,মঈন উদ্দিন লিপন, আহমেদ কবির শাহীন,জাকিরুল ইসলাম কাজী এহসানুল কবির রিপন প্রমুখ। এ ছাড়া বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু