রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা

রাঙ্গাবালীতে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা
ছবিঃ নাসির উদ্দিন

দৈনিক বিজয় নিউজ গলাচিপা (উপজেলা) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ জুন শনিবার রাতে ধর্ষণচেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা'গোলেনুর বেগম বাদী হয়ে রাঙ্গাবালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। জানা গেছে, গত ৩০ মে বৃহস্পতিবার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ২৬নং চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। মামলার পর থেকেই আসামি প্রধান শিক্ষক মোঃ জাকির সরদার পলাতক রয়েছে। মামলা সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ১০টায় স্কুলে যায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থী। ওই দিন স্কুলে কোনো শিক্ষক না থাকার সুযোগে বেলা ১১টায় শিশু শিক্ষার্থীকে অফিস কক্ষের লাইব্রেরীতে ডেকে নিয়ে যায় প্রধান শিক্ষক জাকির। সেখানে নিয়ে প্রথমে ডান গালে চুমু দেয়। এসময় শিশুটি বাধা দিলে শিশুটির গায়ে থাকা জামার ভেতর পোকা আছে বলে জামা খুলে ফেলে। জামা খুলে ডান পাশের বুকে কামড় দেয়। এক পর্যায় শিশুটির পরনে থাকা পাজামা খুলে ধর্ষণের চেষ্টা করে। তখন শিশুটি ডাক-চিৎকার দিলে মুখ চেপে ধরে বলে একথা কাউকে না বলতে এবং ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয় প্রধান শিক্ষক জাকির। মামলা সূত্রে আরও জানা যায়, প্রধান শিক্ষক জাকিরের বিরুদ্ধে এলাকায় একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। তিনি এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে পরিচিত। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ চেষ্টার অপরাধে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

দৈনিক বিজয় নিউজ/ নাসির উদ্দিন