গোবিন্দগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে আলোচনা সভা এবং ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে প্রকৃতি ও  জীবন ক্লাবের উদ্যোগে আলোচনা সভা এবং ছাত্রদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

চ্যানেল আই এর গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেনের পৃষ্ঠপোষকতায় আজ গোবিন্দগঞ্জে প্রেস ক্লাবে হলরুমে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীত গাইবান্ধা জেলা শাখা আয়োজনে সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন গড়ি এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মুকিতুর রহমান রাফি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও নাগরিক কমিটির আহবায়ক জনাব এম এ মতিন মোল্লা গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক বাবু গোপাল মহন্তের সভাপতিত্ব প্রেসক্লাবে সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকুর সঞ্চালনায়।

অন্যন্যের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি শাহ আলম সরকার সাজু,চ্যানেল আই জেলা প্রতিনিধি ও ক্লাবের সমন্বয়কারী ফারুক হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সদস্য ও গাইবান্ধা জেলার শাখার সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজু, উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান,রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম,সাংবাদিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান,চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি ও নোনতলা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুস সালাম, বিশিষ্ট আইনজীবী ,অ্যাডভোকেট জাকিরুল ইসলাম স্বাধীন চৌধুরী, সাফিয়া খাতুন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিকাহর রেজিস্টার সমতির সভাপতি মাও মোঃ কাজী আজিজার রহমান, সহকারী শিক্ষক এপেক্স কাজী আসাদুজ্জামান উল্লাস, রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিক নুর আলম আকন্দ, প্রেসক্লাবে সদস্য মানিক সাহা মাই টিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, নার্সারি মালিক আবু বকর সিদ্দিক প্রমুখ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সিনিয়র সাংবাদিক শামীম রেজা ডাফরুল,বিষ্ণু কুমার নন্দী,তাহেদুল ইসলাম, আব্দুল হান্নান আকন্দ,এ,বি,এস লিটন,ওয়াজেদ আলী, শাহিন আলম, আবু তারেক,জোবায়দুর রহমান সাগর,ফরহাদ হোসেন ফিতুল,রূপম মিয়া ও পাপ্পু আকন্দ প্রমুখ। আলোচনা শেষে শ্রীমুখ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু