ঢাকায় পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় পেট্রোবাংলার চেয়ারম্যানের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

ঢাকায় পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড পিজিসিএল এর চেয়ারম্যান শাহিনা খাতুন এর সাথে পৃথক পৃথক ভাবে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পর্ষদ পরিচালক, জাতীয় পল্লী উন্নয়ন স্টিয়ারিং কমিটির সদস্য, বগুড়ার কৃতি সন্তান, দেশের নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি গত ৬ জুন ঢাকায় প্রতিষ্ঠানের নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে নানা দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি জাতীয় উৎপাদন ও উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে দেশের উন্নয়ন ভারসাম্য রক্ষা করার জন্য আঞ্চলিক গুরুত্ব দিয়ে জ্বালানি ও বিদ্যুতের প্রাপ্যতা পূরণ করার জন্য পিজিসিএল এর গ্যাস বরাদ্দ বাড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন করোনা মহামারির সময়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশে কৃষি উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে টিএমএসএস মাঠ পর্যায়ে তাদের কৃষি উৎপাদন বাড়ানোর জোর দিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর এমন আহবানে সারা দিয়ে টিএমএসএস পরিচালিত প্রতিষ্ঠান দ্বারা দেশের বিভিন্ন জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করেছেন। এ কাজে যারা অধিক ভূমিকা রেখেছেন সেসকল ব্যক্তিদের মধ্য থেকে মুজিববর্ষ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এমন সফল কাজে অ্যাডওয়ার্ড প্রাপ্তগণের ছবি সম্বলিত মুজিব জন্মশতবর্ষ স্মরণিকা পুস্তক প্রকাশিত হয়েছে। আলোচনা ও মতবিনিময় শেষে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের হাতে স্মরণীকা পুস্তকটি হস্তান্তর করা হয়। পুস্তিকাটি হস্তান্তর করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি চেয়ারম্যানদের বগুড়ায় টিএমএসএস পরিচালিত ফাউন্ডেশন অফিসের সামগ্রিক কর্মকান্ড পরিদর্শনের জন্য আহবান জানান। পুস্তিকাটি গ্রহণ করে তারা ডক্টর হোসনে আরা বেগম কে ধন্যবাদ জানান। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান