বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সৌজন্য সাক্ষাৎ
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
ঢাকায় বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবদ্বয়ের সাথে তাদের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। তিনি গত পোরশু তাদের নিজ নিজ দপ্তরে সৌজন্য সাক্ষাৎ শেষে মতবিনিময় করেন। তিনি বলেন পৃথিবীর বিভিন্ন দেশের আয় উৎপাদনের অন্যতম পর্যটন সেক্টর। বিনোদন তথা ভালো লাগা উপভোগ করার জন্য পর্যটকগণ দেশের ভিতরে ও বাহিরে গমনাগমন করে নানা প্রকার সামগ্রী ও পরিবেশ উপভোগ করে। বিজ্ঞানী ও বিশেষজ্ঞ চিকিৎসকগণের অভিমত, মস্তিষ্কের মধ্যে সেরোটোনিন নামক এক প্রকার হরমোন থাকে, যা মানুষের দেহ ও মনকে সুস্থ, সতেজ রাখে, আয়ুষ্কাল বৃদ্ধি করে ও সৌহার্দ্য সম্পর্ক সমৃদ্ধ করে। এই হরমোনের জন্য খাদ্যিখানা নয়, অ্যামিউজমেন্ট আবশ্যক। এ কারণেই টিএমএসএস হতদরিদ্র থেকে অতি উচ্চতর মানুষের ভালো লাগার জন্য টিএমএসএস বিনোদন জগৎ, মম ইন পাঁচ তারা হোটেল এন্ড রিসোর্ট ইত্যাদি স্থাপনের জন্য দেশের বাহির থেকে বিনোদন সামগ্রী আমদানিতে আকাঙ্ক্ষিত কর অব্যাহতি পাচ্ছে না। এজন্য নীতিমালা সহায়তা আবশ্যক। বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মোঃ আনিসুর রহমান এবং অতিরিক্ত সচিব বিমান ও সিএ মুহাম্মদ আশরাফ আলী ফারুক বললেন, উত্তরবঙ্গের মানুষ কর অব্যাহতির নীতি সহায়তা আছে, খোঁজ জানে না বলে নীতিমালা হস্তান্তর করেন। টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে মুজিব জন্মশতবর্ষ স্মরণিকা বইটি উপহার দেন। এ সময় মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, নিবাহী পরিচালকের একান্ত সচিব সাবিক মোঃ ফেরদৌস রহমান ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান