লিচুর শহর দিনাজপুরে উঠতে শুরু করেছে সব ধরনের লিচু।
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের লিচু ক্রেতা দের হাতে পৌঁছাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, এলাকায় দেখা মিলছে নতুন নতুন ব্যবসায়ীদের! হাট বাজার রাস্তার পাশেও বসেছে লেচুর দোকান। চায়না থ্রি, বেদানা, মাদ্রাজি, বোম্বাই, হাড়িয়াসহ সুস্বাদু ফলে ছেয়ে গেছে বাজার। দাম চড়া থাকলেও বেশিতেই কিনছেন ক্রেতারা। লিচুর রাজ্য দিনাজপুর। স্বাদে-রসে অতুলনীয় ফলটির বেচাকেনায় জমজমাট শহরের নিউমার্কেট বাজার। হরেক রকমের টুকটুকে লাল রঙের লিচুতে ভরপুর বাজার। চায়না থ্রি, বেদানা, মাদ্রাজি, বোম্বাই, হাড়িয়া, কাঁঠালিসহ নানা বাহারি নাম এসব লিচুর।
জিবে জল আনা এসব লিচু বিক্রি হচ্ছে প্রকারভেদে প্রতি একশ পিস ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত দামে। মাদ্রাজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়, বেদানা ৭০০ থেকে ৯০০ টাকায়, বোম্বাই ৩০০ থেকে ৩২০ টাকায় এবং সবচেয়ে বেশি দামে চায়না থ্রি বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১২০০ টাকায়। মাসব্যাপী দাবদাহ আর ঘূর্ণিঝড়ে লিচুর ব্যাপক ক্ষতি হওয়ায় প্রভাব পড়েছে দামে। তাই চড়া দরেই এ ফল কিনছেন ক্রেতারা। কেউ কিনছেন ব্যবসার জন্য, কেউ আত্মীয়স্বজন ও পরিবারের জন্য।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান