টেকনাফের হোয়াইক্যং সড়কে সিএনজি গাড়ীর ধাক্কায় প্রাণ গেল এক সত্তোরর্ধ্ব বৃদ্ধের

টেকনাফের হোয়াইক্যং সড়কে সিএনজি গাড়ীর ধাক্কায় প্রাণ গেল এক সত্তোরর্ধ্ব বৃদ্ধের
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধিঃ 

কক্সবাজারের  টেকনাফের হোয়াইক্যংয়ে সিএনজি গাড়ীর ধাক্কায় এক সত্তোরর্ধ্ব বৃদ্ধ নিহত হয়েছে। ৬ জুন( বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪ টায় হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কক্সবাজার গামী একটি সিএনজি গাড়ীর ধাক্কায় ছফর আলী ( ৭০) নামেরএক বৃদ্ধ আহত হয়।  পরে স্থানীয়  এলাকা বাসী তাকে উদ্ধার  করে চাকমার কুল সেভ দ্যা চিলড্রেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।আহত ব্যক্তি হোয়াইক্যংইউনিয়নের ৬ নং ওয়ার্ড মিনাবাজার এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে ছফর আলী (৭০) বলে জানাযায়। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ মোঃ কাইয়ুম উদ্দীন চৌধুরী  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক