রংপুর বিভাগে কৃষি ও সবুজ বিপ্লবে,,তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প বাস্তবায়নে শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
শনিবার, জুন ৮, ২০২৪ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি রংপুর বিভাগের উদ্যোগে রংপুর বিভাগে কৃষি ও সবুজ বিপ্লব, সেচ প্রকল্প বাস্তবায়নে 'তিস্তা ব্যারেজে'- শহীদ জিয়ার অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। সেমিনারে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন জনাব শামসুজ্জামান দুদু ভাইস চেয়ারম্যান, বিএনপি ও সাবেক সংসদ সদস। আলোচকবৃন্দ — জনাব গোলাম হাফিজ কেনেডি অধ্যাপক কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ। জনাব অধ্যাপক তুষার তালুকদার পেশাজীবি ও সুশীল সমাজের সিনিয়র নেতৃবৃন্দ, সভাপতিত্ব করেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ),বিএনপি ও সাবেক মন্ত্রী, সঞ্চালনা করেন জনাব আব্দুল খালেক সহ-সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) ,বিএনপি ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু