শিবপুরে আবদুল মান্নান ভুঁইয়া আদর্শ বিদ্যাপীঠ এ শতভাগ উত্তীর্ণ ও জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী শিবপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ৮ইং শনিবার সকালে আবদুল মান্নান ভূঁইয়া আদর্শ বিদ্যাপীঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়,উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মতিউর রহমান, সাবেক অধ্যক্ষ হাজী আসমত সরকারি কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা,শাহ্ মো: সজীব, প্রফেসর নাছিমা আক্তার, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সরকারি শহীদ আসাদ কলেজ শিবপুর নরসিংদী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরউদ্দিন মোঃ আলমগীর, প্রধান শিক্ষক, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবপুর নরসিংদী। উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের কো- অপ্ট সদস্য, মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক, পাঁচ কান্দি ডিগ্রী কলেজ। বিদ্যাপীঠের সভাপতি অসুস্থ থাকায় অনুষ্ঠানের সভাপতি হিসেবে ভালো ফলাফলের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত), মোহাম্মদ কাইয়ুম ভূঞা। শতভাগ পাস করা এবং শিবপুর প্রথম স্থান অর্জন করা ফলাফলটি উৎসর্গ করলেন প্রয়াত জননেতা, প্রতিষ্ঠাতা আবদুল মান্নান ভূঁইয়া ও আবদুল মান্নান ভূ্ঁইয়ার সহধর্মিনী প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মরিয়ম বেগম এর নামে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন