নাইক্ষংছড়ি উপজেলায় জাতীয় স্মার্ট ভুমি সেবা সপ্তাহ ২০২৪ পালিত হয়!
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
নাইক্ষংছড়ি উপজেলায় জাতীয় স্মার্ট ভুমি সেবা সপ্তাহ পালিত হয় শনিবারে ৮জুন দুপুর ১টায় নাইক্ষংছড়ি উপজেলা প্রশাসন ভুমি অফিসে। এ সময় উপজেলা সহকারি কমিশনার কার্যালয় হতে র্যালী বের হয়ে প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে, উক্ত র্যালী শেষ হওয়ার পর স্মার্ট ভুমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষনা করা হয়। উক্ত স্মার্ট ভূমি সেবা সপ্তাহে আনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভুমি) ইসমাত জাহান ইতু। এ সময় উপস্থিত থাকা সকলের মাঝে তিনি বলেন
ভূমি সেবার মূল অংশীজন হিসেবে দেশের জনগণকে সম্পৃক্ত করা, ভূমিসেবা বিষয়ে সবাইকে পুঙ্খানুপুঙ্খভাবে অবগত করা এবং ভূমি সেবা পাওয়ার ক্ষেত্রে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সবার মাঝে সচেতনতা বাড়ানো এবারের ভূমি সেবা সপ্তাহের মূল লক্ষ্য। এছাড়া ভূমিসেবা সপ্তাহকালীন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বেশকিছু ভূমিসেবা দেওয়া হবে। ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপনে উপজেলা ও ইউনিয়ন কেন্দ্রিক কিছু বিষয়ে গুরুত্বারোপ করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পর্যায়ে যেসব ভূমি সেবা প্রদানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে, সেগুলো হচ্ছে: ই-নামজারি এবং অনলাইন ভূমি উন্নয়ন কর বিশেষত ক্যাশলেস ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে অবহিতকরণ ও প্রচার। ভূমি সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর প্রদানের জন্য সেবাবুথে কর্মকর্তা নিয়োজিত থাকবেন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি