মনোহরদীতে"ভূমি সেবা সপ্তাহ-২০২৪"এর শুভ উদ্বোধন

মনোহরদীতে
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে"স্মার্ট ভূমি সেবা,স্মার্ট নাগরিক"এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভূমি সেবা-২০২৪"এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে মনোহরদী উপজেলা ভূমি অফিস এর আয়োজনে উপজেলা পরিষদ হল সম্মেলন কক্ষে"ভূমি সেবা সপ্তাহ-২০২৪"এর শুভ উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুুষ্ঠানে উপজেলার সু-যোগ্য নির্বাহী অফিসার জনাব হাছিবা খান এর সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব মারুফ দস্তেগীর সহ উপজলার সকল সরকারী কর্মকর্তাগণ,সকল ইউনিয়নের ভূমি কর্মকর্তাগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম