গোবিন্দগঞ্জে দুর্গাপুর কালিতলা ক্লাস্টারের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জে দুর্গাপুর কালিতলা ক্লাস্টারের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ছবিঃ সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুর্গাপুর কালিতলা ক্লাস্টারের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন রোববার দুপুরে দুর্গাপুর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়নের পর পর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ।। দুর্গাপুর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সবুজ মিয়ার সভাপতিত্বে ও বগুলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কুমার সাহার পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ মিয়া, দুর্গাপুর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম ফরিদুল ইসলাম, দরবস্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক জুলফিকার আলি,। এ সময় উপস্থিত ছিলেন মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক ফিরোজ কবীর,বিশুবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক শাহজাহান আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদের সদস্য দের মধ্যে নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, সজীব মিয়া,রেজাউল করিম সহ ক্লাস্টারের অধীনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ছাত্রী সহ গন্যমান্য ব্যক্তি ও অভিভাবক গন।। শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন। খেলায় বালক গ্রুপে তালুক রহিমা পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী ও রানার্স আপ হয় গন্ধব বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা গ্রুপে দুর্গাপুর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী ও রানার্স আপ হয় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু