মোহনপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হয়েছে

মোহনপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন হয়েছে
ছবি: মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার, ৮ জুন সকালে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে ভূমি সেবা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, বের করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও আয়শা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধন ও আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কশিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, সার্ভেয়ার তৃসিত কুমার সাহা, ভূমি সহকারী কর্মকর্তা ইকবাল কাশেম, সুম্মিতা খাতুন, শামীমা খাতুন, সাদিকুল ইসলাম স্বপন সভাপতি মোহনপুর উপজেলা প্রেসক্লাব, এফ ডি আর ফয়সাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলায় ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, ভূমি সেবা গ্রহণকারি নারী-পুরুষ ও উদ্যোক্তা কর্মীগণ । সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, “বিশ্ব মঞ্চে জয় হয়েছে ভূমি উন্নয়ন কর”। ই-সেবায় ভূমি উন্নয়ন কর আদায়, অনলাইন ই-নামজারির আবেদন গ্রহণ, কৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন গ্রহণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মালিকের নাগরিক নিবন্ধন, ভিপি লীজ নবায়ন ও লীজ মানি গ্রহণ, ডিসিআর প্রদান, মিস কেসের আবেদন গ্রহণ, ভূমি বিষয়ক পরামর্শ প্রদান করা সহজ হচ্ছে।

অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়শা সিদ্দিকা তাঁর বক্তব্যে বলেন, স্মাট ভূমি সেবায় ভূমির মালিকগণ সহজে ভূমিসেবা পাচ্ছেন। এতে ভূমির প্রকৃত মালিক নির্ধারণ সহজ হবে। ভূমি সেবা পেতে সরাসরি অফিসে যোগাযোগ করে সেবা নিশ্চিতকরণে ভূমির মালিকগণের প্রতি আহবান জানান তিনি। এতে দালালের খপ্পরে না পড়তে সরাসরি অফিসে এসে ভূমি সেবার পরামর্শ দেন তিনি। আগামী ১৪ জুন পর্যন্ত চলবে ভূমি সেবা ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন