ঢাকায় ইন্দোনেশিয়ার কোম্পানির সাথে বিসিএল গ্রুপের গ্যাস ক্রয়ের চুক্তি স্বাক্ষর
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
বাংলাদেশের জলবায়ু পরিবর্তন তথা উষ্ণায়ন রোধ কল্পে Extreme Heat Mitigation & Protection Project এর উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ইন্দোনেশিয়া থেকে LPG গ্যাস ক্রয়ের ভেন্ডারসীপ চুক্তিনামা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিসিএল গ্রুপের তরুন ও উদিয়মান নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব ব্যবস্থাপনা পরিচালক তালুকদার মোঃ আলী হায়দার ও Dennis Ocal, General Manager, Europump Italia SRL স্বাক্ষর করেন। এলপিজি গ্যাস ক্রয় চুক্তি সম্পাদনকালে বগুড়ার কৃতি সন্তান দেশের সমাজ পরিবতন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম এ সময় উপস্থিত ছিলেন। এ কার্যক্রমের দ্বারা রান্নাঘরে খড়ি ব্যবহারের জন্য বন ধংস করা রোধ এবং রান্নাঘরের রাধুনিদের ধুমা জনিত বক্ষব্যাধী থেকে নিরাপদে থাকার নিমিত্তে LPG সিলিন্ডার গ্যাস ও আদর্শ রান্না ঘর স্থাপনের জন্য টিএমএসএস থেকে সহজ শর্তে গ্রীণ ফান্ড দিয়ে সুস্বাস্থ্য সমতায়ন নারীর ক্ষমতায়ন বাস্তবায়ন করা হবে। এ সময় উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান