চিরিরবন্দরে নেশাগ্রস্থ স্বামী নিজ স্ত্রীরর গলা কেটে হত্যার চেষ্টা!

চিরিরবন্দরে  নেশাগ্রস্থ  স্বামী নিজ স্ত্রীরর গলা কেটে  হত্যার চেষ্টা!
ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

৯ জুন রবিবার দুপুর ১ টার দিকে ঘটনাটি ঘটে! দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ১ নং নশরতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাড়োবিঘা পাড়া নিবাসী মাদকাসক্ত স্বামী মোঃ মোস্তফা কামাল (৩৫) পেশায় (কসাই) তার স্ত্রী মোছাঃ আরজিনা বেগম(২৫) স্বামী নিয়মিত ভাবে রোজগার করতো না, রানীরবন্দর বাজারে গোশতের দোকানে কাজ করতেন। একদিকে দোকানে অনিয়মিত ভাবে কাজ করতেন অন্যদিকে মাদকাসক্ত ফলে সংসারে অভাব অনটন এবং স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকতো।


সাংসারিক চাহিদা পূরণের জন্য রাণী'র বন্দর চাইল্ড কেয়ার স্কুলে আয়া পেশায় নিজেকে নিয়োগ করেন ভুক্ত ভোগী মোছাঃ আরজিনা বেগম(২৫) ঘটনার দিন নেশার টাকা না পেয়ে স্ত্রী গলা কেটে হত্যার চেষ্টা করে। প্রাথমিক পর্যায়ে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে রানীরবন্দর পলিটেক হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে গুরুত্বর অবস্থায় ভর্তি করা হয়। ঘটনার পর স্বামী পালাতক। ঘটনার সত্যতা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত করেন ১নং নশরতপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মোঃসাসুল আলম।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান