জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক মাস উপলক্ষে গোবিন্দগঞ্জে আলোচনা সভা ও নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ অনুষ্ঠিত।

জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক মাস  উপলক্ষে গোবিন্দগঞ্জে আলোচনা সভা ও নতুন সদস্যদের মাঝে ফরম বিতরণ  অনুষ্ঠিত।
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ঘোষিত জুন মাস কে সাংগঠনিক মাস হিসাবে পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ জুন রোববার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সরকার। জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, ও জাতীয় অর্থনীতি পত্রিকার স্টাফ রিপোর্টার সাজাদুর রহমান সাজুর পরিচালনায়

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস সরকার কৃষি কলেজের সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ জনাব শরীফ আহমেদ ছকি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবে সাবেক যুগ্ম সম্পদক, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হান্নান আকন্দ, অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি হেদায়েতউল্লাহ সৌখিন, দৈনিক দাবানল পত্রিকার প্রতিনিধি ও সংস্থার। দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি ও প্রচার সম্পাদক শামসুজ্জামান সামছুল,, দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি জাফর ইকবাল রানা, সদস্য ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার শহিদুল ইসলাম খোকন, দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি আবু তারেক, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার প্রতিনিধি বিপুল কুমার গোপাল, দৈনিক প্রভাতের আলো পত্রিকার প্রতিনিধি নাদিরা সরকার, এটিএম শফিকুল ইসলাম রিপন, জাকির হোসেন সহ নেতৃবৃন্দ। এ সময় নতুন সদস্য দের মাঝে সদস্য ফরম বিতরন করা হয়। সভায় সংগঠন কে গতিশীল করতে ও প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু