পায়রার বিদ্যুৎকেন্দ্র শুভ উদ্বোধন আজ

আজ সোমবার এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে।

পায়রার বিদ্যুৎকেন্দ্র শুভ উদ্বোধন আজ

আজ সোমবার এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনসম্পন্ন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সর্ববৃহৎ এই বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী স্ব-শরীরে উপস্থিত থেকে উদ্বোধন করবেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। এই সমাবেশ থেকেই দেশে শতভাগ বিদ্যুতায়নের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে খনিজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সচিব, চীনা রাষ্ট্রদূত, বিসিপিসিএর ব্যবস্থাপনা পরিচালকসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে রংবেরঙের আল্পনা দিয়ে সাজানো হয়েচে জেলেদের মাছ ধরার ২২০টি নৌকা, যেগুলো উদ্বেধন স্থলের পাশে রাবনাবাদ নদীতে ভাসবে। প্রতিটি নৌকায় রংবেরঙ্গের পোশাকে থাকা পাঁচজন জেলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। প্রধানমন্ত্রীর আগম উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে।

২০১৪ সালে বাংলাদেশ নর্থওয়েস্ট পাওয়ার কোম্পানি ও চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট করপোরেশনের মধ্যে দুটি ইউনিট থেকে মোট ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়।

২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালীতে কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনে বিদ্যুৎকেন্দ্রের আশেপাশের এলাকা সাজানো হচ্ছে নতুন সাজে। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন সাংবাদিকদের জানান, শুধু পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রেই নয়, দেশে শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সর্বোচ্চ গুরুত্ব সহকারে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এই নিরাপত্তার মধ্যে কোভিড প্রটোকলও রয়েছে । এরই মধ্যে চার স্তরবিশিষ্ট নিরাপত্তা গড়ে তোলা হয়েছে এছাড়াও সাদাপোশাকেও কঠোর নজরদারি করা হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি