ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ডক্টর হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ডক্টর হোসনে আরা বেগম এর সৌজন্য সাক্ষাৎ
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মুজিবনগর সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও জেল হত্যাকাণ্ডের শহিদ তাজউদ্দীন আহম্মেদ এঁর কৃতি কন্যা, বিজ্ঞ লেখিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি'র সাথে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ঠ সমাজ সেবক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তির নায়ক, বগুড়ার অহংকার, আনসার ভিডিপি ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। গত পোরশু মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে পরস্পরের মধ্যে কুশল বিনিময়ের মাধ্যম বিভিন্ন দিক নির্দেশনা বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সুস্বাস্থ্য সমতায়ন, নারীর ক্ষমতায়ন বাস্তবায়নের জন্য জাতীয় মহিলা সংস্থা ও জেলার শাখাগুলোকে শক্তিশালীকরণের প্রস্তাব করেন টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। প্রতিমন্ত্রী মহোদয় তাঁর প্রস্তাব ধৈর্য ধরে শোনেন এবং তা প্রতিপালনের আশ্বাস দেন। মতবিনিময়ে পরস্পরের মধ্যে সৌহাদ্যপূর্ণ আলোচনা শেষে ডক্টর হোসনে আরা বেগম কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করে মুজিব জন্মশতবর্ষ স্মরণিকা বইটি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে উপহার হিসাবে প্রদান করেন। পরে ডক্টর হোসনে আরা বেগম মাননীয় প্রতিমন্ত্রী সিমির হোসেন রিমি এমপি কে বগুড়ার টিএমএসএস ফাউন্ডেশন অফিসের কার্যক্রম পরিদর্শনের আহবান জানান। এ সময় প্রতিমন্ত্রী মহোদয়ের সচিব, টিএমএসএস এর সেক্টর প্রধান ডক্টর নিগার সুলতানা ও নিবাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান