রাণীরবন্দরে দীর্ঘ প্রতীক্ষার পর জনগনের আশা "অ্যাম্বুলেন্স,দিয়ে পূর্ণ করলেন বর্তমান চেয়ারম্যান আব্দুল ওহাব বি এস সি।

রাণীরবন্দরে দীর্ঘ প্রতীক্ষার পর জনগনের আশা
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দর এর চাওয়া এবং বর্তমান ইউপি চেয়ারম্যান এর প্রতিশ্রুতি দীর্ঘ প্রতীক্ষার পর পূরণ করলেন বর্তমান ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বি এস সি। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা বাস্তবায়নে কাজ শুরু করেছি। মানুষকে যে স্বপ্ন দেখিয়েছি,তা পূরণ করব। রোববার বিকেলে দিনাজপুর জেলা চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে, ১নং নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি- তিনি পেশায় একজন শিক্ষক ও একজন বিশিষ্ট ব্যবসায়ী তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব উপার্জিত অর্থায়নে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কাজে নিজেকে নিয়জিত রেখেছেন। এলাকায় অসুস্থ, বিধবা,ইয়াতিম,বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে দল মত নির্বিশেষে ইউনিয়ন এর সকল মানুষের বিপদে ততক্ষণাৎ সাড়া দিতেন। পর্যায়ক্রমে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পদপ্রার্থী হিসেবে সুনামের শহীদ চেয়ারম্যান নির্বাচিত হন। তার প্রতিশ্রুতি অনুযায়ী ০৯/০৬/২৪ইং রোববার বিকেলে জনগণের মাঝে প্রথম প্রতিশ্রুতি অনুযায়ী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স প্রদান করেন এবং নশরতপুর ইউনিয়ন পরিষদের মানুষের মাঝে কৃত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসি। দোয়া অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মাঝে অ্যাম্বুলেন্স উন্মুক্ত করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান