পবিত্র কুরবানীর ঈদকে সামনে রেখে চিরিরবন্দরে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক- ঐতিহ্যবাহী রাণীরবন্দর গরুর,ছাগলের হাট পরিদর্শন করেন।

পবিত্র কুরবানীর ঈদকে সামনে রেখে  চিরিরবন্দরে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক- ঐতিহ্যবাহী রাণীরবন্দর গরুর,ছাগলের হাট পরিদর্শন করেন।
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

১০/০৬/২০২৪ইংসোমবার দিনাজপুরজেলার চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রাণীরবন্দর গরুর হাটে বরাবরের মতো এবারেও পর্যাপ্ত পরিমাণে গরু,ছাগলের আমদানি লক্ষ্য করা যাচ্ছে। হাটে ক্রেতা উপস্থিতি স্বাভাবিক,ক্রেতারা যেন কোন প্রকার বিড়ম্বনা ও হয়রানির শিকার না হয় সেজন্য চিরিরবন্দরে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক-ঐতিহ্যবাহী রাণীরবন্দর গরুর,ছাগলের হাট পরিদর্শন করেন। তিনি গরু ছাগল ব্যবসায়ী ও সাধারণ কুরবানী ক্রেতাদের সাথে কুশল বিনিময় করেন, এবং নির্বিঘ্নে হাটে কেনা বেচার কথা বলেন। তিনি আরও বলেন,বরাবরের মতো এবারেও আপনাদের পাশে চিরিরবন্দর উপজেলা প্রশাসন আছে। এসময় উপস্থিত ছিলেন ১নংনশরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল ওহাব বি এস সি,ইউ পি সচিব ও ইউপি ওয়ার্ড সদস্য বৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান