নওগাঁ শহরের কাঁঠালতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসাহাক আলী নামে এক যুবকের মৃত্যু
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ শহরের কাঠালতলি এলাকায় বাস চাপায় ইসাহাক আলী মিঠু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মিঠু পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ইয়াদ কলোনির ইদ্রিস আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান- মিঠু নওগাঁর ট্রাক টার্মিনালে দালাল অফিসে কাজ করতো। বাড়ি থেকে নওগাঁ আসার পথে কাঠালতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার