ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সাক্ষাৎ

ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে ডক্টর হোসনে আরা বেগমের সাক্ষাৎ
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ার সাবেক জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর পদোন্নতি পাওয়ায় বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, দেশে শিক্ষা সম্প্রসারণের কিংবদন্তীর নায়ক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক, শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম নূরে আল সিদ্দিকীর সাথে ঢাকায় তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় পরস্পরের সাথে কুশল বিনিময়ের মাধ্যম সৌহার্দ পূর্ণ আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ডক্টর হোসনে আরা বেগম বলেন তৃর্ণমূল থেকে গড়ে ওঠা দেশের শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস উত্তরবঙ্গের কেন্দ্রস্থল বগুড়ায় সৃষ্টি হয়ে সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডসহ বহুমুখী কর্মযজ্ঞ পরিচালনা করছে।

যার মধ্যে টিএমএসএস পরিচালিত চিকিৎসা শিক্ষা অন্যতম। তিনি বলেন টিএমএসএস ইতোমধ্যে নার্স, কেয়ার গিভারগণকে প্রস্তুত করে জাপান হাই Commissioner এর সম্পৃক্ততায় প্রশিক্ষিত, পরীক্ষিত সেবা সরবরাহকারীগণকে জাপানে প্রেরণও করেছে। তিনি টিএমএসএস এর সেক্টর প্রধান ডক্টর নিগার সুলতানার এখতিয়ারধীন ঢাকার পরিবাগস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল সংলগ্ন নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষার্থীর আসন সংখ্যা বৃদ্ধির প্রস্তাবনা দাখিল ও গৃহীত হওয়ায় তালিকাবদ্ধ শিক্ষার্থীদের ভর্তি চূড়ান্তকরণের জন্য প্রস্তাবিত ২০টি আসনের অনুমোদন পাওয়ার জন্য অতিরিক্ত সচিব মহোদয়কে অনুরোধ করেন। আলোচনা শেষে মাননীয় প্রধান মন্ত্রীর বিজ্ঞ বানী সম্বলিত মুজিব জন্মশতবর্ষ স্মরনীকা পুস্তকটি অতিরিক্ত সচিব নূরে আলম সিদ্দিকীর কাছে হস্তান্তর করেন। এ সাক্ষাতে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, ডক্টর নিগার সুলতানা ও নির্বাহী পরিচালকের একান্ত সচিব সার্বিক মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান