কুরবানী উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন উপজেলার রাণীরবন্দরের কামাড় শ্রমিকরা!

কুরবানী উপলক্ষে ব্যাস্ত সময় পার করছেন উপজেলার রাণীরবন্দরের কামাড় শ্রমিকরা!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

কামাড়াপাড়া নিবাসী শ্রী শংকর,বলেন "বিগত কয়েকদিন থেকে হাতুড়ির টুংটাং শব্দে ঘুম ভাংছে। অত্যান্ত ব্যাস্ততা বৃদ্ধি পেয়েছে কামাড় পাড়ায়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের কামাড়দের ন্যায় ১নং নশরতপুর ইউনিয়ন রাণীরবন্দরে তাই! তাঁদের দোকানে কখনো কখনো ভিড় দেখা যাচ্ছে। অনেকে আগাম দা,ছুরি,বটি,ইত্যাদি প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করে রেখেছেন। আগাম ছুরি,দা,বটি ইত্যাদি সরঞ্জাম তৈরি কেন করছেন? জানতে চাইলে, রাণী'রবন্দর খানসামার রোডে কামাড় শ্রী রবীন জানায়," প্রত্যেক কুরবানী ঈদের সময় ভিড় জমে দোকানে,তাছাড়া বর্তমানে লোহা,কয়লার দাম উর্ধোমূখি,ঘনঘন লোডশেডিং এবং কাস্টমারের চাহিদা পূরণের আগাম তৈরি করে রাখতে হচ্ছে। বাপ-দাদার পেশা ও বর্তমানে আমাদে জীবিকার অন্যতম অবলম্বন হচ্ছে আমাদের এই কর্ম শ্রম।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান