নরসিংদীর মনোহরদীতে যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নরসিংদীর মনোহরদীতে যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে"দৈনিক যায়যায়দিন"পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।     মঙ্গলবার (১১ জুন) সকালে যায়যায়দিন ফেন্ডস ফোরাম মনোহরদী এর আয়োজনে উপজেলার বসন্ত বিলাস রেস্টুরেন্ট এন্ড ফুড প্যারাডাইসে"দৈনিক যায়যায়দিন"পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভায়  প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মারুফ দস্তেগীর,সহকারী কমিশনার(ভূমি)মনোহরদী,নরসিংদী।প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,জনাব আবুল কাশেম ভূঁইয়া পিপিএম,ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মনোহরদী থানা। দৈনিক যায়যায়দিন পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল এর সভাপতিত্বে দৈনিক বিজয় নিউজ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ধর্ম-বিষয়ক সম্পাদক মাওঃমোঃএমরুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন,নরসিংদী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য,ইসরাত জাহান তামান্না,কিশোরগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি মাসুদুল ইসলাম সবুজ,নরসিংদী জেলা ক্রাইম রিপোর্টার ইউনিটির সভাপতি মাসুদ রানা বাবুল,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহজালাল হীরা,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,বীর মুক্তিযোদ্ধা রমিজ উদ্দীন মাষ্টার,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন বাবুল, নরসিংদীর নবকণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য,শান্ত বণিক প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা,সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান এবং দৈনিক যায়যায় দিন পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এ সময় রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ,ইউসুফ আলী,মনোহরদী উপজেলা পরিষদের সদ্য-সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান,আফরোজা সুলতানা রুবী,প্রধানমন্ত্রীর উন্নয়নের কণ্ঠযোদ্ধা,মনোহরদী উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,আঃখালেক ভূঁইয়া,মনোহরদী উপজেলা প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,সহ-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক,হাবীবুল্লাহ বাবুল,সম্মানিত সদস্য মোয়াজ্জেম হোসেন প্রধান,শামীমুল হক,হিমেল মিয়া,পিংকী দাস,সিএনএন টিভির প্রতিনিধি তানভীর আহমেদ,খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের পরিবেশ ও বন বিষয়ক সম্পাদক,মোসলেহ উদ্দীন প্রধান,সাগরদী বিকস্ ফিল্ড এর সত্ত্বাধিকারী বিশিষ্ট সমাজ-সেবক,মাইন উদ্দীন বাবুল,খিদিরপুর ইউনিয়ন পরিষদ এর ৯ নং ওয়ার্ডের মেম্বার,রাকিবুল ইসলাম সহ জেলা ও  উপজেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে প্রধান অথিতি,প্রধান মেহমান এবং অন্যান্য অথিতিবৃন্দ কেক কেটে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম