চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
ডা. মুহাম্মদ জাফর ইকবাল একজন আইকনিক ব্যক্তিত্ব, যার জ্ঞান হিমালয়ের পাহাড়ের মতো উচ্চ এবং সরলতা প্রকৃতির মতো সজীব। তিনি শুধু একজন শিশু সাহিত্যিক ,গবেষক , লেখক নন, তিনি আমাদের সমাজের একটি আলোকিত মূর্তি। তার প্রতিটি পদক্ষেপে মিশে আছে একটি শিক্ষার গল্প এবং মানবতার প্রতি তার অপরিসীম ভালোবাসা। প্রতিটি পদক্ষেপে তার সরলতা এবং বিনয় প্রতিফলিত হয়। আধুনিক প্রযুক্তির যুগেও তিনি স্মার্টফোন ব্যবহার করেন না; শুধু ইমেইলের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করেন। তিনি কর্মক্ষেত্রে এয়ার কন্ডিশন ব্যবহারে নিরুৎসাহিত করেন, তিনি নিজেও পার্সোনাল লাইফে এটি ব্যবহার করেন না এবং সাধারণ পরিবেশে কাজ করার আহ্বান জানান। তাকে দেখে মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটি লাইন: "সিম্পল লিভিং, হাই থিংকিং"
আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ড. মুহাম্মদ জাফর ইকবালের আগমন ছিল এক স্মরণীয় মুহূর্ত।প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. আমজাদ হোসেনের আমন্ত্রণে তিনি তার সহধর্মিনী সহ তার ভাই এবং বোনেদের সঙ্গে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হন। তার প্রেক্ষিতে ক্লান্তির ছাপ প্রায়শই খুঁজে পাওয়া যায় না, বিজ্ঞান মেলার স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিবেট এবং নতুন লাইব্রেরী উদ্বোধন করেন। শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং নতুন চিন্তাধারা দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হন।
ড. জাফর ইকবাল আমাদের নতুন সম্প্রসারিত লাইব্রেরী উদ্বোধন করেন। এই লাইব্রেরী শিক্ষার্থীদের জ্ঞানার্জনের একটি প্রধান কেন্দ্র হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, "একটি ভালো লাইব্রেরী শিক্ষার্থীদের মনের দুয়ার খুলে দেয় এবং তাদের কল্পনাশক্তি বিকশিত করে।"
তার সরলতা এবং মহান ব্যক্তিত্ব আমাদের সকলকে মুগ্ধ করেছে। তার এই সফর আমাদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা ছিল এবং আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি চেয়ারম্যান স্যার ডা. আমজাদ হোসেন কে অনেক ধন্যবাদ সবকিছু আয়োজন করার জন্য।
"যেখানে বধির নিদ্রা কবে মানবতা,
আমি সেথায় জাগরুক কল্যাণ।
মানুষের জয়গান, মানুষের জয়গান।"
ড. মুহাম্মদ জাফর ইকবাল এবং ডা. আমজাদ হোসেন তাদের কর্মের মাধ্যমে সমাজে কল্যাণ ও মানবতার জয়গান গেয়েছেন। তাদের সরলতা এবং গভীর আদর্শ আমাদের সমাজের জন্য একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করে। আমরা আশা করি, ভবিষ্যতে তিনি আমাদের ক্যাম্পাসে আসবেন এবং আমাদের অনুপ্রাণিত করবেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান