মনোহরদীতে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মনোহরদীতে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
ছবি: মোঃএমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রচেষ্টা সামাজিক সংগঠনের উদ্যোগে ৬০ টি গরীব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার(১৫ জুন)সকালে উপজেলার চরসাগরদী আলিম মাদ্রাসা মাঠে নব-গঠিত প্রচেষ্টা সামাজিক সংগঠনের আয়োজনে খিদিরপুর ও লেবুতলা ইউনিয়নের প্রবাসী পরিচালকবৃন্দের সম্পূর্ণ অর্থায়নে চরসাগরদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃহোসেন মিয়া,র সভাপতিত্বে অত্র সংগঠনের সম্মানিত সদস্য আল-ইমরান এর সঞ্চালনায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, ডাঃমোঃআবুল কালাম (এমবিবিএস.এমপিএইচ)সার্ভিসেস মেডিকেল অফিসার,জাতীয় ম্যালিরিয়া নির্মূল কর্মসূচী-স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,চরসাগরদী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ,আলহাজ্ব মাওঃকফিল উদ্দীন,চরসাগরদী আলিম মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওঃওলিউর রহমান ও চরসাগরদী গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃতারা মিয়া প্রমূখ। এ সময় বক্তারা খিদিরপুর ও লেবুতলা ইউনিয়নের প্রবাসীদের দ্বারা পরিচালিত নব-গঠিত প্রচেষ্টা সামাজিক সংগঠনের মাধ্যমে এই ধরণের মহৎ উদ্যোগ গ্রহণ করায় সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালকবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দের ভূয়সী প্রশংসা ও সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

দৈনিকি বিজয় নিউজ/ মোঃএমরুল ইসলাম