পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা বাসি কে ঈদের শুভেচ্ছা
দৈনিক বিজয় নিউজ বাটিয়াঘাটা উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল উপলক্ষে বটিয়াঘাটা উপজেলা বাসী কে ঈদুল আযহার শুভেচ্ছা খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলার পরিষদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক জনদরদী মানবতার ফেরিওয়ালা মোতাহার হোসেন সিমু কুরবানীর মহান আদর্শ নিয়ে ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদুল ফিতরও আযহা এ দুটি ঈদই আনন্দের দিন। এ দুই ঈদে মানুষ সকল ভেদাভেদ হিংসা। বিদ্বেষ ভূলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে। ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদও অনৈক্য ভূলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে।ঈদ আমাদের ব্যাক্তিগত, সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।
ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা- বিদ্বেষ, লোভ- ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো। ঈদুল আযহা উপলক্ষে আমি আমার প্রান প্রিয় বটিয়াঘাটা উপজেলায় সর্বস্তরের জনগণ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাই কে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদ্যাপন করারও ঈদুল আযহার শিক্ষা জীবনে বাস্তবায়ন এবং মহান আল্লাহ যেনো সকল কে হেফাজত করেন। ঈদুল আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ,শান্তি, সমৃদ্ধি সমাজে সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা সবাই কে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। আপনিও আপনার পরিবার পরিজনেরা আনন্দের সাথে ঈদ উদযাপন করুন সে কামনা করছি। ঈদ মোবারক।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ ইমরান