উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহবান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্র ী শেখ হাসিনা বলেন স্থান-কাল বুঝে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহবান জানিয়েছেন।
প্রধানমন্ত্র ী শেখ হাসিনা বলেন স্থান-কাল বুঝে উন্নয়ন পরিকল্পনা নেওয়ার আহবান জানিয়েছেন। আজ রোববার সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেলটা প্ল্যান-২১১ বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের প্রথম সভায় এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন বাংলাদেশটাকে চিনতে হবে জানতে হবে। বাংলাদেশের একেক এলাকা একেক রকম। সেটা মাথায় রেখে আমাদের এগুতে হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন ডেল্টা প্ল্যানটা যদি আমরা ভালোভাবে একটা গাইডলাইন তৈরি করে প্ল্যান বাস্তবায়ন করতে পারি, যেহেতু এটা ২১০০ সাল পর্যন্ত, তাই সময়ের সাথে এটা পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন করতে হবে। সেইভাবে আমাদের সমস্ত প্ল্যান হাতে নিতে হবে, নিয়ে আমাদের কাজ করতে হবে।
উল্লেখ্য, শতবছরের পরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়াপারসন করে এই কাউন্সিল গঠন করে সরকার। ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলে কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রীকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া এই কাউন্সিলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী/প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী/প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী/প্রতিমন্ত্রীকেও সদস্য করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ছদ্মপদী