গোবিন্দগঞ্জের মেয়ে মৈত্রী আর্ট বিভাগে ঢাকা-ভারত- নেপালের অ্যাওয়ার্ড অর্জন করায় জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন ও শুভেচ্ছা

গোবিন্দগঞ্জের মেয়ে মৈত্রী আর্ট বিভাগে ঢাকা-ভারত- নেপালের অ্যাওয়ার্ড অর্জন করায় জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন ও শুভেচ্ছা
ছবি: সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মেয়ে মৈত্রী দাস ঢাকা-ভারত-নেপালের যৌথ আয়োজনে অনলাইনে অনুষ্ঠিত কেপিআর আন্তর্জাতিক আর্ট প্রদর্শনীতে সিলেকশন পাওয়ায় তাকে অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে। শুক্রবার (২১ জুন, ২০২৪) সকালে যাদবপুর ইউনিভার্সিটি, ডক্টর ট্রিগুনা সেন অডিটোরিয়ামে ইন্ডিয়ার অ্যাওয়ার্ডটি গ্রহন করেছে মৈত্রী। অ্যাওয়ার্ড গ্রহণের জন্য মৈত্রীর পরিবার বৃহস্পতিবার (২০, জুন ২০২৪) ভারতে যায়। মৈত্রী পরবর্তীতে ২১ জুলাই নেপাল এবং ২৩ আগস্ট ঢাকায় আনুষ্ঠানিকভাবে আরও দুটি অ্যাওয়ার্ড গ্রহণ করবে বলে জানা গেছে। উল্লেখ্য, মৈত্রী দাস গোবিন্দগঞ্জের বিশিষ্ট সাইকেল পার্টস ব্যবসায়ী বাপ্পি সাইকেল স্টোরের স্বত্ত্বাধিকারী শ্রী বাপ্পি দাস এবং শ্রীমতি মলি রানী দাস দম্পতির কন্যা। এটাই তার প্রথম International Award অর্জন। মৈত্রী অ্যাওয়ার্ড অর্জন করায় জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলার শাখা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু