রুট পারমিট বিহীন রাজধানীতে আবারো বাস চলাচল শুরু!

দীর্ঘ দিন বন্ধ থাকার পর বোরাক এসি নামের পারমিট বিহীন বাস আবারো রাজধানীর গুলিস্থান

রুট পারমিট বিহীন রাজধানীতে আবারো বাস চলাচল শুরু!
ছবি: সংগৃহিত

দীর্ঘ দিন বন্ধ থাকার পর বোরাক এসি নামের পারমিট বিহীন বাস আবারো রাজধানীর গুলিস্থান থেকে সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচল শুরু করছে । ঢাকা মহানগর পুলিশ ( ট্রাফিক ) এর উর্ধ্বতন কর্মকর্তা বোরাক এসি বাসের রুটের বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী স্টেডিয়াম হতে পার্শ্ববর্তী নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও মেঘনাঘাট রুটে চলাচলরত বন্ধ করে দিয়েছিলেন।

আজ শনিবার ( ১৬ জুলাই) থেকে দালালদের মাধ্যমে অদৃশ্য শক্তি ব্যবহার করে আবারও রাজধানীর গুলিস্তান থেকে সোনরগাঁও মেঘনাঘাট রুটে পারমিট বিহীন বোরাক এসি বাসগুলো চলাচল শুরু করছে। জানা গেছে, ঢাকা সায়েদাবাদ হতে কুমিল্লা হোমনা ভায়া গৌরীপুর আন্ত:জেলা রুটের বাস পারমিট নিয়ে অবৈধভাবে পুরাতন এসি বাস গুলো গত ১জুন থেকে ঢাকা আরটিসি’র কোন অনুমোদন না নিয়ে “বোরাক এসি” নাম দিয়ে গাড়িগুলো অবৈধভাবে কাউন্টার বসিয়ে গাড়ি চলাচল শুরু করছিল। পরে বৈধ পারমিট না থাকায় রাজধানীর গুরুত্বপূর্ন রুট গুলিস্তান রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হলে বোরাক এসি বাস বন্ধ করে দিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশ (ট্রাফিক ) এর  উর্ধ্বতন কর্মকর্তারা।

”বোরাক এসি” বাস কোম্পানীর পরিচালকদের কোন মালিকানা গাড়ি না থাকা সত্ত্বেও তার এসি বাসের মালিকদের কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণের আর্থিক সুবিদা নিয়ে “বোরাক এসি” ব্যানারে বাস গুলো চলাচল করতে দিচ্ছে। এদিকে ঢাকা আরটিসি’র অনুমোদন ছাড়া বাসগুলো চলাচলের কারণে এ রুটে বৈধ পারমিটধারী বাস মালিকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

দৈনিক বিজয়/ (নিউজ ছদ্মপদি)