"নরসিংদী কালেক্টরটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সাথে ঈদ-উল-আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়"
দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ
রবিবার(২৩ জুন)নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নরসিংদী কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের সাথে ঈদ-উল-আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম। উক্ত অনুষ্ঠানে কালেক্টরেটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরকে প্রধান অতিথি ফুলেল শুভেচ্ছা জানান। প্রধান অতিথি তার বক্তব্যে ঈদ-উল-আযহার সামাজিক মূল্যবোধ এবং সকলের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির জন্য সকলকে আহবান জানান। তিনি আরও বলেন, ঈদের পর আরও অধিক উদ্যম ও কর্মস্পৃহা নিয়ে জনগণের সেবা করতে হবে।
দৈনিকি বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম