টেকনাফের হ্নীলায় স্লুুইচ গেইট বন্ধ সংক্রান্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে বাদশাহর বিবৃতি।

টেকনাফের হ্নীলায় স্লুুইচ গেইট বন্ধ সংক্রান্ত বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে বাদশাহর বিবৃতি।
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

সম্প্রতি ভারী বৃষ্টি বর্ষনে টেকনাফের হ্নীলা এলাকায় সৃষ্টি হওয়া প্লাবন নিয়ে জৈনক বাদশা সহ প্রভাশালী কর্তৃক স্লুুইচ গেইটের দরজা বন্ধ করে দিয়ে মাছ চাষের  নামে রাতের অন্ধকারে ইয়াবার চালান তুলে বিভিন্ন জায়গায় পাচার করার কারণে বৃষ্টির পানি দ্রুত চলাচল করতে না পারায় প্লাবনের সৃষ্টি  হয়েছ মর্মে প্রকাশিত  সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

মুলত আমি কোন প্রভাবশালী নয়,আমার এবং আমার বাবার কোন সহায় সম্পত্তি ও নাই এবং এমন কি কোন প্রভাব শালীর সাথে আমার কোন হাত ও নাই। তাছাড়া আমি কে স্লুুইচ গেইট বন্ধ  করার আমি কি পাউবোর কোন সংশ্লিষ্ট কর্মচারী কর্মকতা?  তাও নয়। এগুলো দেখার জন্য পানি উন্নয়ন বোর্ড আছে। সেখানে আমিপ্রভাবখাটানোর প্রশ্নই আসেনা। তাছাড়াপানিউন্নয়ন বোর্ড গত ৩১ মে/তারিখ থেকে ঐ স্লুুইচ গেইট সংশ্লিষ্ট খাল টি খননের কাজ চলমান রয়েছেএটা এখন সম্পুর্ন তাদের নিয়ন্ত্রণে।

সুতারাং  আমি একজন সাধারণ পরিবারের সন্তান যার নুন আনতে পান্তা ফুরাই। আমি যখন শুস্ক মৌসুম থাকে তখন হ্নীলা জালিয়া পাড়াও চৌধুরী পাড়ার মধ্যবর্তী এলাকার একটি চিংড়ি প্রজেক্ট অন্যের কাছ থেকে বর্গাচাষী হিসেব ভাড়া নিয়ে মাছ চাষ করতাম,আবার বর্ষামৌসুম শুরু হলে ছেড়ে দিতাম। কারণ বর্ষা মৌসুম আসলে ৫ কিলোমিটারের মধ্যে ঐএলাকায় একটি মাত্র ৩ দরজাওয়ালা স্লুুইচ গেইট ছাড়া পানি নিস্কাসনের জন্য অন্য কোন পথ নাই।

ফলে সামান্য বৃষ্টি  হলেই পাহাড়ী ঢলের পানির নৈব্যতা এমন ভাবে বেড়ে যায় যার কারণে ঐএলাকায় মাছচাষ করার মত আর সুযোগ থাকেনা। তাছাড়া বর্ষামৌসুম শুরু হওয়ার একমাস আগে থেকে এমনিতেই ঐ স্লুুইচ গেইটের দরজা গুলো খুলে দেয়াহয়।একটি মহল অন্যের সাথে শত্রুতায় বর্শীভুত হয়ে যারা প্রভাবশালী তাদের নামটি বাদ দিয়ে আমি গরীব বাদশাহ কে বলিরফাঁড়া বানিয়ে পরিকল্পিত ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যাও উদ্দেশ্য প্রনোদিত  সংবাদ সাপলাই দিয়ে উদুরপিন্ডিভুঁধোর ঘাড়ে চাপিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা  চালাচ্ছে মাত্র। আমি তার তীব্র নিন্দাওপ্রতিবাদ জানাচ্ছি।পাশাপাশি উক্ত সংবাদে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কে বিভ্রান্ত নাহওয়ার অনুরোধ জানাচ্ছি।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক