ডুগান্ড ফিনলাসন ( ৬০ ) নামক এক ব্রিটিশ নাগরিকের রাজধানীতে রহস্যময় মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৯ সেপ্টম্বর ) উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায়
ডুগান্ড ফিনলাসন ( ৬০ ) নামক এক ব্রিটিশ নাগরিকের রাজধানীতে রহস্যময় মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৯ সেপ্টম্বর ) উত্তরায় একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম বলেন, সকাল ১০ টার দিকে আমরা খবর পাই একজন ব্রিটিশ নাগরিক অসুস্থ হয়ে বাথরুমে পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উত্তরার আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এবং তিনি বলেন এখন আমরা সুরতহাল প্রতিবেদন করছি। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে।
ওসি আরও জানান, ব্রিটিশ নাগরিক ব্যবসায় ভিসায় বাংলাদেশে অবস্থান করছিলেন। তিনি এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন বলে জানিয়েছেন ওসি।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি