বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন পরলোকগমন করেছেন!

আজ সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন পরলোকগমন করেছেন!
ছবি: সংগৃহিত

আজ সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব সাবিহ উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন তার মৃত্যুর খরব পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছেন। মরহুমের নামাজে জানাজা কখন হবে কোথায় হবে তা এখনও ঠিক করা হয়নি । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরে তা জানানো হবে। জানা গেছে, সাবেক েএই আমলা মস্তিষ্কের জটিলতায় ভুগছিলেন।

সাবিহ উদ্দিনকে এনপি-জামায়াত জোট সরকারের সময়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছিল। এক সময় সাবেক প্রধানমন্ত্রী জনাবা খালেদা জিয়ার একান্ত সচিবের দায়িত্বও তিনি পালন করেছেন। তার এক ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/মিথীলা