আহমেদ পার্সেল সার্ভিসের ৬৭ তম রানীরবন্দর শাখার শুভ উদ্ভোদন
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
বৃহস্পতিবার (২৭শে জুন) সকালে মিলাদ মাহফিল ও ফিতা কাটার মধ্যদিয়ে চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরে আহমেদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের শুভ উদ্ভোদন হয়েছে। ফিতা কেটে শুভ উদ্বোধন করেন, আহমেদ পার্সেল সার্ভিসের জি এম নীতিশ মন্ডল। আরো উপস্থিত ছিলেন (এজিএম) মোঃ ইমতিয়াজুর রহমান তালুকদার। ইনচার্জ ঢাকা ডিপো (লোডিং) মোঃ সেলিম রেজা। ইনচার্জ রাজশাহী জোন, মোঃ আব্দুল করিম। ম্যানেজার বগুড়া জোন মোঃ শাহ আলম সহ রানীরবন্দর শাখার আহমেদ পার্সেল সার্ভিস পরিচালক মোঃ সাজ্জাদ হোসেন (বকুল) সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তব্যে (জি.এম) নীতিশ মন্ডল বলেন, নিরাপদ পন্য পরিবহনে এক বিশ্বস্ত নাম আহমেদ পার্সেল সার্ভিস। দৈর্ঘ্য ২৩ বছর ধরে সাফল্যে ও সুনামের সাথে সফল ব্যবসা করে আসছি। দেশের শিক্ষিত বেকারদেরকে কাজে লাগিয়ে কুরিয়ার ব্যবসায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। তিনি উপস্থিত সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
রানীরবন্দর শাখা -
মোবাইল : ০১৩২৯৬৪৫৬০৯- ০১৭১৩৭১০৯৮৩.
ঠিকানা: সিঙ্গার শো-রুমের পশ্চিম পার্শ্বে রানীরবন্দর, চিরিরবন্দর, দিনাজপুর।
প্রধান কার্যলয়: ১৩১ রোজ মেরিনাস ভবন, সিদ্দিক বাজার, ঢাকা ১০০০।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান