নরসিংদীতে সাপের কামড়ে নারী-পুরুষ সহ আহত ১৩ হাসপাতালে ভর্তি ৬

নরসিংদীতে সাপের কামড়ে নারী-পুরুষ সহ আহত ১৩ হাসপাতালে ভর্তি ৬
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলায় নারী-পুরুষ সহ সাপের কামড়ে আহত হয়ে ৬ জন নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ। জানা যায় গত ২৭ ইং বৃহস্পতিবার বিকেল ৫ টা হইতে রাত্র ০৯ঃ০০ টা পর্যন্ত মোট ছয় জন সাপের কামড় নিয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে নরসিংদীর শিবপুর উপজেলায় ৪ জন , মনোহরদী উপজেলা একজন, সদর উপজেলা মাধবদী থানা একজন, আহতরা হলেন,শিবপুর উপজেলা বাঘাব ইউনিয়ননে আব্দুল কাইয়ুম এর স্ত্রী ফাহিমা, হাসান মিয়ার ছেলে শাহপরান, আইয়ুবপুর ঘাষিদিয়া এলাকার তৌহিদুল, পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে রিফাত। মনোহরদীর জয়নাল মিয়ার মেয়ে খাদিজা ও নরসিংদী সদর উপজেলা মাধবদী থানা নুরালাপুর ইউনিয়নের আলগি গ্রামের হাবিবুর রহমানের ছেলে জোবায়ের। আহত নারী ফাহিমা জানান বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ ঘর থেকে পার্শ্ববর্তী মুরগির খামারে যাচ্ছিলেন তিনি এ সময় সড়কের পার্শ্ববর্তী ঝুপজার থেকে একটি সাপ এসে কামড়ে দিয়ে দ্রুত চলে যায় , সাপটি মারতে না পারলেও গায়ের রং সবুজ ছিল। জুবায়ের বাড়ি পাশের রাস্তা দিয়ে হাঁটাহাঁটির সময় একটি সাপ এসে কামড় দিয়ে চলে যায় তবে সাপটি বিষাক্ত কিনা , তা না জানলেও নিরাপত্তার কথা ভেবে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসার ব্যাপারে জানতে চাইলেন নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদুল আলম জানান সাপের কামড় দেখে বুঝা যায় না সাতটি বিষাক্ত ছিল কিনা আমরা অবজারভেশনে রেখেছি যদি তাদের মধ্যে কোন সমস্যা দেখা দেয় তাহলে এন্টিভেনম দেওয়া হবে। সাপের কামড়ে কোন মৃত্যুর ঘটনা না ঘটলেও এ পর্যন্ত নরসিংদী সদর হাসপাতালে মোট ১৩ জনকে চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন