শোক সংবাদ -সুবাস চন্দ্র সাহার সহধর্মিণী রত্নাসাহা এই জগতের মায়া ত্যাগকরে পরজগতে পাড়ি দিয়েছেন
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর কালিতলা নিবাসী, বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী "মেসার্স সাহা ট্রেডার্স" এর স্বত্বাধিকারী সুবাস চন্দ্র সাহার সহধর্মিণী রত্না সাহা(৬৫) আজ দুপুর ২ টার দিকে রাজশাহী ইসলামি মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেছেন (দিব্যাণ্ লোকান্ স্বা: গচ্ছুত)। বৌদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বৌদির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি দীর্ঘদিন থেকে কিডনি জনিত রোগে ভুগছিলেন। আগামীকাল শনিবার বেলা ১২টার সময় নওগাঁ মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার