রওশনের ডাকা জাপার সম্মেলন স্থগিত !
২৬ শে নভেম্বর রওশন এরশাদ ঘোষিত অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পার্টির সম্মেলন স্থগিত হয়েছে।
২৬ শে নভেম্বর রওশন এরশাদ ঘোষিত অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় পার্টির সম্মেলন স্থগিত হয়েছে। গত কাল রোববার ( ৩০ অক্টোবর ) রাতে রওশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েেছ।
রোববার সন্ধায় গুলশানে দলের কাউন্সিল সমন্বয় কার্যালয়ে সম্মেলন প্রস্ত্ততির কর্যানির্বাহী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এ সিন্ধান্ত নেওয়া হয়। যা গণমাধ্যমে প্রকাশে অনুমোদন দেন দশম জাতীয় সম্মেলন প্রস্ত্ততি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।
রওশনের ডাকা সম্মেলনকে কেন্দ্র করেই জাতীয় পার্টিতে হঠাৎ অস্থিরতা দেখা দেয়। এরপর তার পক্ষে অবস্থান নেওয়ায় মসিউর রহমান রাঙ্গাসহ বেশ কয়েকজন নেতাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়।
দৈনিক বিজয় নিউজ/ডব্লিউবি