"রাশাস; এর মাদক বিরধী দিবস উৎযাপন!

ছবি: মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

২৬ শে জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের অংশ হিসেবে দিনাজপুরের প্রাণকেন্দ্র গ্রামীণ শহর রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস)-এর উদ্যোগে অফিস চত্বরে, অভিষেক অনুষ্ঠানে রাশাস এর যুগ্ম নির্বাহী পরিচালক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার ওসি-তদন্ত জাকির সিকদার। এ সময় পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাশাস এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান,ফজলুর রহমান স্মৃতি পাঠাগারের সভাপতি শাহিন ইসলাম,সাধারণ সম্পাদক আল আমিন রহমান,যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম,
দপ্তর ও অর্থ সম্পাদক ও দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি দিনাজপুর জেলা,মো.আতিউর রহমান, রাশাস ফুটবল একাডেমি'র সম্পাদক মিজানুর রহমান, মো.ছলেয়া আজম প্রমুখ।

যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা,সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বক্তারা বলেন মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বক্তারা আরো বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার প্রতিরোধ ও মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। আলোচনা শেষে রাশাস এর পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান