নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাজা সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৩

নরসিংদী জেলা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাজা সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৩
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

৩০ইং জুন,রবিবার সকাল থেকে ১ইং জুলাই সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশ, বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।শিবপুর মডেল থানা রবিবার ৩০ ইং জুন রাতে তেলিয়া এলাকা থেকে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ খন্দকার মোঃ মনির হোসেন পাগলা মনির(৩০) নামের ১ জনকে গ্রেফতার করেছে। পলাশ থানা পুলিশ রবিবার ৩০ জুন সকালে ভাগ্যের পাড়া এলাকা থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মোঃ হামিদ (২৩) নামের ১ জনকে গ্রেফতার করে। অপর একটি অভিযানে রায়পুরা থানা পুলিশ গ্রেফতার পরোয়ানা মূলে-১৮ জনকে গ্রেফতার করেছে। অন্যান্য ইউনিট বিভিন্ন অপরাধে আরো ২৩ জন গ্রেফতার করে। উল্লেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক -১৫৮টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।গ্রেফতার ও গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন