গোবিন্দগঞ্জে পৌরসভায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে লোকাল গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট এর অর্থায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই ) দুপুরে পৌরসভার ৫ নং ওয়ার্ডের গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে গোলজার রহমানের বাড়ী পর্যন্ত ৮১০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বি সি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের জেলা সদস্য মুকিতুর রহমান রাফি।
এসময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শাহিন আকন্দ , গোবিন্দগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আহসান হাবীব প্রিন্স, পৌর সহকারী প্রকৌশলী হরিপদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুইটি বেগম, যুবলীগ নেতা লিটন রায়, বিশিষ্ট ঠিকাদার সঞ্জয় রায় সুমন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ফরহাদ আকন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু