টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এর প্রতিক্রিয়া

টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এর প্রতিক্রিয়া
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

দেশের মহিলা উন্নয়নের চেতনাপুষ্ট সংস্থা শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর জন্ম থেকেই জ্বালা ও জ্বলেই আজকে সংস্থাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছানো সম্ভব হয়েছে। কারণ হিসেবে আমি শিক্ষকতা পেশার মানুষ হওয়া সত্ত্বেও টিমের জনশক্তি সৎ ও উন্নয়ন সহায়ক। শুন্য থেকে সৃষ্ট সংস্থার কর্মপরিকল্পনা, কর্মকৌশলের সঙ্গে মরহুম ও বর্তমান অনেক সরকারি কর্মকর্তা নিবেদিত প্রাণ হয়ে সহযোগিতা করায় আমার অযোগ্যতা চাপা পড়ে থাকতো, থাকে, আমি তাঁদের নিকট চিরকৃতজ্ঞ। সংস্থার রুপকল্প হাস্যোজ্জ্বল নারী, এই নারীর হাতে টাকা পেলে, সংস্থার রূপকল্পের বাস্তবায়ন অনুভূত হয়।এজন্য গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টস ফ্যাক্টরী করে হাজার হাজার মহিলার হাসি মুখ দেখার খুবই শখ। তাই বলে এটা ভাববেন না যে, আমি এখনও পুরুষ আছি।দিল্লির শর্ট ভিজিট সেরে ঢাকায় এসে জানলাম, আগস্ট ২০২৪ এর মধ্যে গার্মেন্টস ফ্যাক্টরীর সুরাহা না করলে টিএমএসএস বড় ধরণের আর্থিক ধরা খাবে। আমার সংস্থার জীবনে শত শত ভুল করেছি, যা আমি অশোকা ফেলোশীপ অনুশীলনের শিক্ষা থেকে সাহস পেয়েছি। সফর সঙ্গীরা বগুড়া গেলেও আমি ঢাকাতেই থেকে টিএমএসএস অ্যাপারেলস লিমিটেড নামক গার্মেন্টস এর সুরাহার জন্য ঢাকার একটি প্লাটিনাম গ্রীণ গার্মেন্টস পরিদর্শনে গিয়ে দেখে ও জেনে অভিভূত হলাম। তাদের উর্ধ্বতন কর্মকর্তা জানালেন, তাদের মাসিক নীট প্রফিট ১৬-৫০ কোটি টাকা। শ্রমিক আছে ২২ হাজার। অনুমান করলাম, কার্যক্রমের টিম উপযুক্ত না হলেই নিরুপায় হতেই হবে। সাধু সাবধান!

অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম
নির্বাহী পরিচালক, টিএমএসএস

চেয়ারম্যান, টিএমএসএস অ্যাপারেলস লিঃ,গাজীপুর, ঢাকা

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান