নাইক্ষ‌্যংছড়ি'র ঘুমধুমে ১ লাখ ইয়াবা সহ ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

নাইক্ষ‌্যংছড়ি'র ঘুমধুমে ১ লাখ ইয়াবা সহ ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম ৩৪ বিজিবি'র অভিযানে মালিক বিহীন ১ লক্ষ পিস ইয়াবা ট‌্যাবলেট ও ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ করছেন ৩৪বিজিবি। বিজিবি সুত্রে জানা যায়, বুধবার (১০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে ৩৪  বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে বিজিবি'র একটি বিশেষ টহলদল ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন  চিকনপাতা বাগান নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লক্ষ পিস ইয়াবা ও ১কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাসরুকী।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি