বুড়িচংয়ে শ্রমিক কল্যাণের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

বুড়িচংয়ে শ্রমিক কল্যাণের বৃক্ষরোপণ  কর্মসূচি পালিত
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ১০ জুলাই বুধবার সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শ্রমিক কল্যাণের বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়। সদর ইউনিয়ন সভাপতি মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে সদর ইউনিয়নের হরিপুর, জরইন ও যদুপুর গ্রামে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সেক্রেটারি মোঃ জাকারিয়া খান সৌরভ, খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা কারী আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোঃ নুরুন্নবী, ৩ নং ওয়ার্ড সভাপতি, মোঃ জহিরুল ইসলাম,৬ নং ওয়ার্ড সভাপতি মো: তোফায়েল ইসলাম মানিক, সেক্রেটারি, সাইফুল ইসলাম, ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলমগীর হোসেন আলম, ৮ নং ওয়ার্ডের শ্রমিক সদস্য মোঃ সোহেল সহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক বৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ