রাজশাহী মোহনপুর থানার পুলিশ সদস্য মারুফ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

রাজশাহী মোহনপুর থানার পুলিশ সদস্য মারুফ হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত
ছবি: মোঃ রাজিব খাঁন

দৈনিক বিজয় নিউজ রাজশাহী প্রতিনিধিঃ

১০ ই জুলাই সকালে রাজশাহীর মোহনপুর থানায় কর্মরত এক পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মারুফ হোসেন (৪৮)।নিহত পুলিশ সদস্য মোঃ মারুফ হোসেন জয়পুরহাট জেলার জয়পুরহাট থানার পেঁচুলিয়া গ্রামের মৃত্যু আঃ হালিম এর ছেলে। নিহত মারুফ ২০২২ইং সালের ৩১ শে মে মোহনপুর থানায় যোগদান করেন এবং অদ্যাবধি কর্মরত ছিলেন। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ জনাব হরিদাস মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। অফিসার ইনচার্জ জনাব হরিদাস মন্ডল আরেক প্রশ্নের জবাবে বলেন, নিহত মারুফ আজ সকালে কেশর হাট কাঁমারপাড়া এলাকায় দায়িত্ব পালন করা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। অফিসার ইনচার্জ জনাব হরিদাস মন্ডল নিহত মারুফ এর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ রাজিব খাঁন