খানসামায় মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব ডাঃ সামন্ত লাল সেন কে অর্থ মন্ত্রীর পক্ষে সংবর্ধনা!

খানসামায় মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব ডাঃ সামন্ত লাল সেন কে অর্থ মন্ত্রীর পক্ষে সংবর্ধনা!
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরজেলার খানসামায় বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য মন্ত্রী জনাব ডাঃ সামন্ত লাল সেন মহদয়কে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগমন উপলক্ষে মাননীয় অর্থ মন্ত্রীর পক্ষে স্বাগত জানান দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শনিবার সকালে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন।  এসময় তিনি সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং ২০ শয্যা হাসপাতাল দ্রুত জনবল কাঠামো চালুর আশ্বাস দেন। এসময় আরে উপস্থিত ছিলেন মন্ত্রী মহোদয়ের সচিব,পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক,সিভিল সার্জন ও খানসামা উপজেলা চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন, ওসি মোজাহারুল ইসলাম এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। পরে বাংলাদেশ আওয়ামী লীগ, খানসামা উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম স্যার ও সফিউল আযম চৌধুরী লায়ন স্যার ফুলের শুভেচ্ছা জানান এবং অর্থমন্ত্রীর পক্ষে সম্মাননা স্বারক প্রদান করেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান