বিজয়ের দ্বার প্রান্তে আব্দুর রশীদ বক্তা ভাই!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রেজী নং রাজ-২৪৫ এ-র আওতাধীন- রানীরবন্দর শ্রম উপকল্যাণ কমিটি ত্রি বার্ষিক নির্বাচন আগামী ১৭ /৭/২৪ ইং বুধবার অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছাড়াই সভাপতি পদ প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া প্রার্থী জনাব মোঃ আব্দুর রশীদ বক্তা ভাই। অপর দিকে,বর্তমান সম্পাদক মোঃ মুমিনুল ইসলাম এর সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক সম্পাদক মোঃ আব্দুল মালেক। দুই দুই বারের সহ সম্পাদক ও বর্তমান লেবার সর্দার মোঃ আক্তারুজ্জামান সর্দার আবারো সহ সম্পাদক পদে সকল শ্রমিক এর কাছে দোয়া ও ভোট প্রার্থী। উল্লেখ্য সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিজয়ের দ্বার প্রান্তে জনাব মোঃ আব্দুর রশীদ বক্তা ভাই।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান