উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার

উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার
ছবিঃ মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসিবা খান। রবিবার (১৪ জুলাই) তিনি উপজেলার দৌলতপুর এবং একদুয়ারিয়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম এর অগ্রগতি পরিদর্শন এবং দায়িত্বরত ঠিকাদারি প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করেন। এ সময় তিনি সকলকে সচ্ছতা ও সততার সাথে কাজ করার আহ্বান জানান। উক্ত উন্নয়নমূলক কাজ পরিদর্শনে নির্বাহী অফিসার এর সাথে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজী এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ এমরুল ইসলাম