পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা রব্বানী'র পরিবারকে বাড়ী দিলেন জনাব তারেক রহমান।

পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা রব্বানী'র পরিবারকে বাড়ী দিলেন জনাব তারেক রহমান।
ছবিঃ সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

পুলিশের গুলিতে নিহত শহীদ গোলাম রব্বানী’র পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারী জেলার লক্ষীচাপ ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানীকে ২০১৪ সালের ১৮ জানুয়ারি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধের ঘটনা দেখিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই এ পরিবারের দায়িত্ব তুলে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই দায়িত্ব থেকেই এবার তিনি শহীদ গোলাম রব্বানী’র পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দিচ্ছেন তিনি। আজ রবিবার দলের অন্যতম সেল ‘আমরা বিএনপি পরিবার’-এর সংগঠনের ব্যানারে এ কর্মযজ্ঞ পালন করা হয়। বাড়ি নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি আ খ ম আলমগীর সরকার,সাধারণ সম্পাদক মোঃ জহুরুল আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের রংপুর জেলার সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। এদিকে, নিহত শহীদ গোলাম রব্বানী’র স্ত্রী বাড়ি পেয় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে শহীদ গোলাম রব্বানী ও শহীদ আতিক-এর কবর জিয়ারত করেন। জানা গেছে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-সেলের মাধ্যমে সারাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবার জন্য ঘর নির্মাণ, মাসিক শিক্ষা বৃত্তি প্রদানসহ বিভিন্ন সহায়তামূলক কাজ শুরু হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু